বাংলা গবেষণাধর্মী বিচারিত পত্রিকা 'একলব্য' পত্রিকার ১০ বৎসর পূর্তি উপলক্ষ্যে একলব্য প্রকাশনীর উদ্যোগে আগামী ১৩ জুন,২০১৯ অনুষ্ঠিত হতে চলেছে একদিনের জাতীয় আলোচনাচক্র।
আলোচনায় অংশগ্রহণের নিয়মাবলি
১। বিষয় অনুসারে ২০০ শব্দের মধ্যে আলোচনাপত্রের সংক্ষিপ্তসার তৈরী করতে হবে। যে কোন Unicode font(যেমন অভ্র ফন্ট)এ আলোচনাপত্রের সংক্ষিপ্তসার word এবং pdf এ ইমেইল করতে হবে ৩০ মে, ২০১৯ তারিখ রাত ১২ টার মধ্যে । ইমেইল ঠিকানা ekalavyajournal@gmail.com
২। আলোচনাপত্রের সংক্ষিপ্তসার ইমেইল করবার সময় আপনার সাম্প্রতিক সময়ের ছবি, নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতেই লিখে পাঠাবেন।
৩। আলোচনাপত্রের সংক্ষিপ্তসার আমাদের একলব্য গবেষক গোষ্ঠীর মনোনীত হলে আপনাকে আমন্ত্রণ জানানো হবে।
৪। আপনি আমন্ত্রিত হলে- প্রকাশনীর ব্যাংক একাউন্টে ৫০০ টাকা (শিক্ষক/গবেষক)/ ৩০০ টাকা (ছাত্র ও অন্যান্য) দিয়ে আলোচনাচক্রের জন্য নিবন্ধন করতে হবে।
৫। নিবন্ধিকৃত অংশগ্রহণকারীদের একলব্য প্রকাশনীর পক্ষ থেকে উপহার সামগ্রী এবং আলোচনার শেষে শংসাপত্র প্রদান করা হবে।
৬। মূল আলোচনাপত্রগুলি পরবর্তীতে বই আকারে (ISBN সহ) প্রকাশিত হবে। বই সংগ্রহ করতে চাইলে অতিরিক্ত ১০০ টাকা দিতে হবে।
৭। মূল আলোচনাপত্র আলোচনাচক্রের দিন বা তার আগেই word এবং pdf এ ইমেইল করতে হবে।
ইমেইল ঠিকানা ekalavyajournal@gmail.com
৮। আলোচনাপত্রের শব্দ সংখ্যা ২৫০০ এর মধ্যে রাখার চেষ্টা করবেন।
বিঃদ্রঃ আলোচনায় অংশগ্রহনকারীদের একলব্য প্রকাশনীর পক্ষ থেকে বিনামূল্যে ই-বুক তৈরীর সুযোগ দেওয়া হবে।*


No comments:
Post a Comment